1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স জব্দ

  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৫ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৬৯৫ প্যাকেট ভারতীয় ঔষধ, ১৩৯ প্যাকেট দামী কসমেটিক্স ও ৩৬০ পিস মেহেদী জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (২০ জুন) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে চিনাকান্দী বিওপির সদস্যরা রাজাপাড়া এলাকা থেকে ভারতীয় এসব ঔষধ ও কসমেটিক্স জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় ঔষধ ও কসমেটিক্সের আনুমানিক মূল্য ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ভারত থেকে অবৈধভাবে ঔষধ ও কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com