1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্ত অতিক্রম করে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পেয়াজ ও চিনি জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা আটক করা হয়।নৌকাগুলো তল্লাশি করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়।জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজ উৎপাদনে আরও উৎসাহ দিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে।একই সঙ্গে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আটক করা নৌকা, পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয় জমা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com