সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ি বিওপি’র একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়,শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ১২২৬/এমপি’র আনুমানিক ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার ভাঙাপাড়া এলাকায় টহল চলাকালে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত থাকবে।জব্দকৃত ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply