স্টাফ রিপোর্টারঃ পূর্বের মনোনীত প্রার্থী রেখেই সুনামগঞ্জের দুইটি আসনে নতুন দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হককে রেখে জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি নাসির চৌধুরীকে রেখে জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) রাতে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়ন ঘোষণা দেয়ার বিষয়টি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দেন কামরুজ্জামান ও তাহির রায়হান চৌধুরী।
এ বিষয়ে জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউস বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়টি পাবেল আমাকে নিজে জানিয়েছি। তবে দল থেকে আমাদের জানানো হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশে রয়েছেন। তিনি বিষয়টি ভালো বলতে পাতিনি বলেন, নির্বাচনী বিবেচনায় ব্রেকআপ হিসেবে একাধিক আসনে একাধিক একের অধীক প্রার্থী দিচ্ছে। চূরান্ত প্রাথিতা ঘোষণার পূর্বে একজনকে প্রাথিতা প্রত্যাহারের নির্দেশ দিবে এমনটাই বিধান। এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, দলের হাইকমান্ড থেকে আমার কাছ থেকে কিছু কাগজপত্র নেয়া হয়। পরিবর্তে আমাকে জানানো হয় আমি মনোনয়ন পেয়েছি। পূর্বের প্রার্থী থাকবে না বাতিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সেটি জানিনা তবে আমাকে বলা হয়েছে আমি নির্বাচন কঅপর দিকে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তাহির রায়হান চৌধুরী মুঠোফোনে জানান, আমি মনোনয়নের চিঠি পেয়েছি। পূর্বের মনোনয়ন বাতিল কিনা সেটি পরিবর্তিতে জানা যাবে। দল আমাকে দল মূল্যায়ন করেছে এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে নতুন করে মনোনয়ন ঘোষণার পর পর উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীর সমর্থকরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরুল ও তাহির রায়হান চৌধুরীকে অভিবাদন জানান। তবে একটি আসনে একাধিক প্রার্থী ঘোষণাকে নির্বাচনে বিদ্রোহ ঠেকানোর কৌশল হিসেবে মনে করছেস রাজনৈতিক সচেতনরা।
Leave a Reply