সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শাহী (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে ও রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মো. শাহী তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিল।এ সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়।এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
Leave a Reply