1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার মনিটরিং ও নিত্যপণ্যের মূল্যতালিকা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে জগন্নাথপুর বাজারে পরিচালিত এই অভিযানে বিএসটিআই লাইসেন্স না থাকায় একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এবং বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রসিকিউটর (মেট্রোলজি) সুপান্থ জয়।

অভিযানকালে দেখা যায়, জগন্নাথপুর সদরের একটি মিষ্টির দোকানে বিএসটিআই লাইসেন্স নবায়ন না করেই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে’ প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। তবে প্রতিষ্ঠানটির খাদ্যদ্রব্য উৎপাদন পদ্ধতি, প্যাকেজিং এবং কাঁচামালের মান সঠিক পাওয়া গেছে।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকারি আইন মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং লাইসেন্স হালনাগাদ রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

বিএসটিআই প্রসিকিউটর (মেট্রোলজি) সুপান্থ জয় বলেন, বাজার নিয়ন্ত্রণ এবং পণ্যের সঠিক মান ও ওজন নিশ্চিত করতে আমাদের এই অভিযান। ভোক্তাদের প্রতি অনুরোধ, কোনো দোকানে অনিয়ম দেখলে তথ্য ও প্রমাণসহ অভিযোগ করুন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com