1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত

  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ ভিউ

স্পোর্টস ডেস্ক।। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। পরে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

অল্প পুঁজি নিয়ে লড়াই করতে নেমে বোলাররা দুর্দন্ত শুরু করেছিলেন। তবে সেটা ধরে রাখতে পারেননি। নতুন বলে তাসকিন আহমেদ ও নাহিদ রানার এমন শুরুর পর মিডল ওভারে সেই ধারবাহিকতা ধরে রাখতে পারেননি বাকিরা। তাতে সহজ জয় পায় নিউজিল্যান্ড।

 

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের ১১২ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের কাছে এমন হারের পর ব্রডকাস্টকে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝের সময়ে দ্রুত আমরা কয়েকটি হারিয়ে বসেছিলাম, যে কারণে প্রোপারলি ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আমাদের প্রয়োজন ছিল বড় পার্টনারশিপ।’

 

‘নাহিদ দারুণ বল করেছে, তার বল দেখে খুশি। শেষ দুই বছর আমাদের বোলিং ইউনিট দারুণ করছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। শেষ ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই। ব্যাটিং এবং ফিল্ডিং বিভাগে উন্নতি করতে চাই।’-যোগ করেন তিনি।

https://websites.co.in/refer/168184

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com