1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রোজার ঈদে অমির ‘ফিমেল ৫’ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

রোজার ঈদে অমির ‘ফিমেল ৫’

  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ ভিউ

বিনোদন ডেস্ক।। নির্মাতা কাজল আরেফিন অমির বিগত বছরগুলোতে বেশ কয়েকটি কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে একটি নাটক ‘ফিমেল’। এরই মধ্যে এর চার পর্ব প্রকাশ হয়েছে। এবার আসছে পঞ্চম কিস্তি। ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে।

 

 

রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকটি নির্মাণ করে আসছেন অমি। যেখানে তিনি ‘লাবু কমিশনার’, ‘কুত্তা মিজান’, ‘এতিম আকবর’, ‘মুদি আনোয়ার’, ‘বডি সোহেল’ ও ‘ড্যান্সার শাহলম’ চরিত্রগুলোকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন। এবারও এ চরিত্র নিয়েই আসছে ‘ফিমেল ৫’। যার শুটিং শুরু হবে রোজার মধ্যে। নির্মাতার ঘনিষ্ঠ একজন এমনটাই জানিয়েছেন। সূত্রটি জানায়, অমির হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে, যার মধ্যে ‘ফিমেল ৫’ একটি। এটি তিনি ঈদুল ফিতরের জন্য প্রস্তুত করছেন। সব ধরনের কাজ শেষ এখন শুধু শুটিং হবে। এ নাটকের জনপ্রিয় চরিত্রগুলো এবারও থাকবে। এর মধ্যে চমক হিসেবে এবারও নতুন এক থেকে দুটি চরিত্র রাখা হবে বলেও নিশ্চিত করে সূত্রটি।

https://websites.co.in/refer/168184

 

দর্শক চাহিদায় ‘ফিমেল’ নাটকের প্রতিটি কিস্তিই দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তাই এবারের পর্ব নিয়েও বেশ আশাবাদী সবাই। তবে নতুন এ পর্ব নিয়ে ২০২৪ সালের শেষের দিকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন অমি। সে সময় তার ফেসবুক পেজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পড়ে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় ৫ হাজারের মতো। এরপর অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি, আবার ফিমেল ফাইভও বানাতে পারি। কোনটি আগে বানাব সেটি কিছুদিন পর জানাব। তবে দর্শক যেটা বেশি চাইবে সেটা আগে বানাব। তার কথা অনুযায়ী আগে আসছে ‘ফিমেল ৫’।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com