1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: সুনামগঞ্জে মামুনুল হক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: সুনামগঞ্জে মামুনুল হক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি।। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, ‘দেশ ভাগ হওয়ার পর বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভাগে পড়েনি, বাংলাদেশ পড়েছে ইসলামের ভাগে। এখন যদি কারও ইসলাম ভালো না লাগে, তাহলে চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেত্রী তো চলে গেছে, তোমাদের গোষ্ঠী সব চলে গেছে; তোমরাও চলে যাও। বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।

 

সোমবার(২০ জানুয়ারি) রাত ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ১৮তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

 

খেলাফত মজলিসের আমির বলেন, ‘৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ ইসলাম ছাড়া অন্য কারও আদর্শ অনুযায়ী চলতে পারে না। সুতরাং ইসলাম অনুযায়ী এ দেশ চলবে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে। ইসলাম কায়েম হলে বৌদ্ধ-খ্রিষ্টানের সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে।

 

মামুনুল হক আরও বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। অথচ কোনো মন্দিরে আঘাত করা হয়নি। হিন্দুদের কোনো দেব-দেবতাকে কেউ আঘাত করেনি। কারণ, মুসলমানেরা জানে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই।’ ইসলামি রাষ্ট্র কায়েমের জন্য প্রয়োজনে সবাইকে আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন দিতে মাঠে নামতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com