1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক

জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬১ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে পৌর সদরের একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১১ মার্চ) মঙ্গলবার যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজুদ্দিন রাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ। 

এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, মুক্তাদির হোসেন টিটু, ছাদিকুর রহমান, শাহ জাহান আহমদ, শাহান আহমদ, হোসাইন আহমদ, সৈয়দ ইসতেখার হুসের প্রমুখ।এ সময় উপজেলা যুব বিভাগের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা রমজানের গুরুত্ব কে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করে যুব সমাজের নৈতিকতা নিয়ে এই জমিনে কোরআনের আইন কায়েম করতে সামাজিক সচেতনতা গড়ে গুরুত্ব দিয়ে বলেন, বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে রমজানে ঈমানকে মজবুত করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমজান।রমজানকে সামনে রেখে অসৎ উপায়ে মজুদদারী করা হারাম।রোজাদাররা যাতে জুলুমের শিকার না হন সে জন্য অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে।আমরা অসাধু মন্দের কাতারে থাকতে চাই না। জান্নাতে থাকতে চাই শয়তানের সাথে থাকতে চাই না।আসুন ভালো হবার মু’ত্তাকি হবার মাস রমজান চলে এসেছে। নৈতিকভাবে যা হালাল তা অর্জনের চেষ্টা করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com