1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জাতীয় দলে খেলতে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় দলে খেলতে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

  • আপডেটের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৪ ভিউ

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।

 

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা।

 

দুপুর ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার দেশে পৌঁছানোর খবর দেয়া হয়। বাফুফে জানায়, পরিবারের সদস্যসহ হামজা সিলেটে এসে গেছেন। হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন।

 

সিলেট বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলে বাবার গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে এক রাত কাটাবেন তিনি।

 

হামজাকে বরণ করতে বাহুবলের স্নানঘাট গ্রাম পুরো সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার পর্যন্ত তৈরি করা হয়েছে ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ, করা হয়েছে আলোকসজ্জা।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার। এই ম্যাচের আগে ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com