1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেটের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৯ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় ১৭ বছর পর দারুচ্ছুন্নাহ হাফিজিয়ার সিনিয়র মাদ্রাসা মাঠে আলোচনা সভা, দোয়া ও  বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

(২১ মার্চ) শুক্রবার ইফতার পূর্বক আলোচনা সভায় ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল মুক্তাদীর খালেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আরজু  মিয়ার পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন ১নং ওয়ার্ডের জামায়াতের  সভাপতি নেছার আহমদ। 

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জর্জ কোর্ট-এর এপিপি এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লা, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন। এ সময় বিএনপি নেতা কয়েস উদ্দিন, নুরুজ্জামান নুর, পৌরসভার জামায়াতের টিম সদস্য নেছার উদ্দিন, জামাতের পেশাজীবির এসিস্ট্যান্ট সেক্রেটারী শামসুল আবেদীন, ওয়ালা পরিষদের সেক্রেটারী মাওলানা হোসাইন আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, রানীগঞ্জ ইউনিয়ন জামাতের সহ-সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, হাজী আব্দুস সাত্তার, এসিস্ট্যান্ট সেক্রেটারী জহির উদ্দিন মাসুদ, সমাজকল্যাণ সেক্রেটারী আবুল কাশেম, বায়তুলমাল সেক্রেটারী মিজানুর রহমান, উলামা বিভাগীয় সেক্রেটারী শেখ আব্বাস আলী, শ্রমীক কল্যাণ সেক্রেটারী এনাম উদ্দিন, তথ্য প্রযুক্তি সেক্রেটারী শরীফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য আবু তাহের মজনু, মোশাহিদ আলী, রাজু মিয়া, নেছার আহমদ, সেনুজ আহমদ, মতিউর রহমান, জামাত নেতা সুজাত আলী, শিপন আহমদ, শাহেদ তালুকদার, আখলিছ মিয়া, শাহি আহমদ ফুলাদ, হাফিজ রুহুল আমিন, কেএম এনাম, আফজল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও বাজার থেকে আসা প্রায় পনের শত জনসাধারন উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তরা বলেন, রমজান মু’মিন মুসলিমদের জন্য শিক্ষণীয় মাস। রমজানে আমরা যেভাবে সকল পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আত্মশুদ্ধি অর্জন করি। সেভাবে যেন সারাজীবন চলতে পারি। আজকের ইফতার মাহফিল থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করি, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় আমাদের মাধ্যমে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com