1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সুনামগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-২১ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-২১

  • আপডেটের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি::সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে সুনামগঞ্জের দোয়ারবাজার থেকে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিনসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

(২৩ মার্চ) রোববার সকাল সাড়ে ৬টায় উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি দল নদীর পাড়ে পাহারা দেয়। বালু উত্তোলনের কারণে ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের উপর হামলা করে। আজ সকালে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় ছাতক উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়।

ক্যাপ্টেন সোয়েব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোনাপুর গ্রামের বাসিন্দা আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ, মৃত আলতাফ আলীর ছেলে সবুজ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। সকালে অভিযানে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com