1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত-২ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত-২

  • আপডেটের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৪ ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

(২৩ মার্চ) রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মোটরসাইকেল- ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র। অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।সে কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com