1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০৩ ভিউ

খেলাধুলা ডেস্ক।। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (বৃহস্পতিবার) পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান সুসংহত রেখেছে। দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে।

গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং একটু উন্নতি হলো।

 

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে।

https://10ms.io/wvduqd

আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের (৮ ধাপ)। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।

 

ডিসেম্বর থেকে মার্চ উইন্ডো পর্যন্ত ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে হয়েছে ৫৮ ম্যাচ। ওই সময়ে থাইল্যান্ড ও ভিয়েতনাম সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com