1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জাতীয় পরিচয়পত্র জা লি য়া তি : জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আ ট ক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

জাতীয় পরিচয়পত্র জা লি য়া তি : জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী আ ট ক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান ৫০) সহ এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপরজন ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৪০)।

জানা গেছে, সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়।

পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী রাত থেকে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের মামলা প্রক্রিয়াধীন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com