1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেটের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ ভিউ

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

(১৩ এপ্রিল) রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এই ঘটনা ঘটে।

সাফায়েত হিজলা গ্রামের  শাহীন মিয়ার ছেলে ও মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে।

জানা যায় ,মীমের মা ঢাকায় বেসরকারি চাকরি করেন। তাই মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে বসবাস করতো। শনিবার সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিন্তু খেলাধুলার এক ফাঁকে সবার চোখ ফাঁকি দিয়ে দুই জনেই বাড়ির সামনে ডোবায় পড়ে নিখোঁজ হয়।পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন দুজনকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com