1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দিরাইয়ে ব জ্র পা তে কিশোরের মৃ*ত্যু

  • আপডেটের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৯ ভিউ

দিরাই প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের পাখনার হাওরে ঘটনাটি ঘটে।মারা যাওয়া আবু আইয়ূব সিচনী গ্রামের মোহাম্মদ ইকবাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সারাদিন পাখনার হাওরে ধান কাটেন আবু আইয়ুব। সন্ধ্যা ঘনিয়ে এলে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রাপাতে মাটিতে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা আবু আইয়ুবকে মৃত ঘোষণা করেন।

 

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “হাওর থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠাচ্ছি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com