1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সুনামগঞ্জে ৯৭ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ আটক ১ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সুনামগঞ্জে ৯৭ লক্ষ টাকার চোরাচালানী মালামালসহ আটক ১

  • আপডেটের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি।। বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি সদস্যদের মাধ্যমে অভিযান চালিয়ে ৯৭ লক্ষ টাকার ভারতীয় পন্য ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে বিজিবি।

 

শনিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৩১ জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পান্থুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা এবং মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করা হয়।

 

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় (ছিয়ানব্বই লক্ষ চুয়াত্তর হাজার) টাকা সমপরিমাণ ।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com