1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৪ ভিউ

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে থেকে ট্রলিতে করে ধান আনতে গিয়ে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টার দিকে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা একই গ্রামের সুবীর দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com