1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ছাতকে নৌ-পুলিশের অভিযানে নৌকা সহ মদের চালান আটক

  • আপডেটের সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০২ ভিউ

সেলিম মাহবুব,ছাতক।। ছাতক নৌ-পুলিশের অভিযানে ভারতীয় মদের চালান জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ টহল ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) অপু কুমার দাশ গুপ্ত, এএস আই (নিঃ) মোঃ নাইমুন হাসান চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাত ফাঁড়ি অধিক্ষেত্র কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলীখাল ইউপির অন্তর্গত বিলাজুড় গ্রামস্থ কাটাখাল নদীর শাখা, বৈরাগীর খালের মুখে জনৈক গনেশ বিশ্বাসের বাড়ির পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় মোট ৫ টি কার্টুনে সর্বমোট ২২১ বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েজ মদ এবং পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মুল্য ৬৬ হাজার ৩ শত টাকা এবং নৌকার মুল্য ১ লক্ষ টাকা হবে। পুলিশ জানায় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নৌকা ও মদ রেখে পালিয়ে যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com