1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮২ ভিউ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

(৮ মে) বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় মায়েরকোল গ্রামে নিজ বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল স্কুলছাত্র মুজিবুর রহমান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

মুজিবুর রহমান ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

মুজিবর রহমানের চাচতো ভাই মো. মুহিবুর রহমান বলেন, ‘সকালে বাড়ির পাশের মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’  

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, আজ সকালে মায়েরকোল গ্রামের কাছে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্বজনরা তার মরদেহ উদ্ধার করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com