1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বাংলাদেশের হয়ে সামিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৪ ভিউ

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত সোম এখন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায়। গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পর লাল-সবুজ জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই তার।

কানাডা প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলেন সামিত। আজ সেই ক্লাব সামিতের বাংলাদেশ অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিত সোম। অভিনন্দন সামিত।’

 

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে কথা বলেছেন সামিত। লাল-সবুজের জার্সিতে খেলতে পারাটা তার কাছে গর্বের। তাই বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য যেন তর সইছে না এই মিড ফিল্ডারের। তিনি বলেন, ‘এটা এমন কিছু, যাতে আমি গর্বিত।

আমার বাবার পরিবারের অনেকই এখনো সেখানে থাকে, আমার বাবা-মা সেখান থেকেই এসেছেন, ছোটবেলা থেকেই আমি এই সংস্কৃতিতে বড় হয়েছি। তাই আমি মনে করি এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

বছর দুয়েক ধরেই সামিতকে নিয়ে গুঞ্জন থাকলেও তা এতদিন আলোর মুখ দেখেনি। সম্প্রতি ফুটবল ফেডারেশনকে সামিত সবুজ সংকেত দেওয়ার পর দ্রুতই সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সামিত মনে করছেন, বাংলাদেশের হয়ে খেলার জন্য এটাই তার কাছে উপযুক্ত সময়।তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়ছে, (বাংলাদেশের হয়ে খেলার) সুযোগ নেওয়ার এবং নিজেকে ভিন্ন ধরনের ফুটবলের চ্যালেঞ্জ দেওয়ার এটাই সঠিক সময়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com