1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • আপডেটের সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪০ ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ নামের (১০) এক শিশু মারা গেছে।সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মো. নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। 

(১০ মে) শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও  হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে এনা পরিবহনের সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশু’ কে চাপা দিয়ে পৃষ্ট করে দ্রুত চলে গেছে। পরে দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ শান্তিগঞ্জ এলাকায় আটক করেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com