1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ  যারটে তার কিছুটা বটে। এবার সবটাই সত্যি হলো। গুঞ্জন, শঙ্কা, নাটকীয়তা এড়িয়ে ব্রাজিল ফুটবল দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আজ সোমবার (১২ মে) ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ নিশ্চিত করেছেন বিষয়টি।ব্রাজিলের কোচ হওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিলেন তিনি। এতদিন ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যত সাফল্য এসেছে, সবই স্বদেশিদের হাত ধরে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি।সিবিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই আনচেলত্তিকে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর।

ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে আনচেলত্তির নবযাত্রাইতালিয়ান এই অভিজ্ঞ কোচের হাত ধরে খারাপ সময় থেকে বের হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিলের ফুটবল। যে স্বপ্নের কথা জানিয়েছেন সিবিএফ সভাপতিও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com