1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ছাতকে সড়ক পাকা করণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৩ ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের গোবিন্দগঞ্জ- জালালপুর-বসন্তপুর সড়ক ও দোলার বাজার ইউনিয়নের বুরাইয়া বাজার থেকে আলমপুর, নরসিংহপুর ও জাহিদপুর সড়ক পাকা করণের দাবিতে মঙ্গলবার (১৩ মে) দুপুরে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে বুরাইয়া বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, স্থানীয় আব্দুল মালিক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, লাকেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাফিজ নুরুল ইসলাম, মুফতী আফজাল খান সিরাজী, মাওলানা মহিবুল হক প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বুরাইয়া কামিল মাদ্রসার সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, বুরাইয়া বাজারের সাবেক সভাপতি আফতাব আলী, আব্দুল কাইয়ুম, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার রফিক মিয়া, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরজু মিয়া, দোলার বাজার ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল আলী, আনোয়ার হোসেন, ছোরাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক নজরুল হক, চেরাগ আলী, শেখ আবু ছুফিয়ান, আফজল মিয়া নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আলম, জাসাস নেতা এনামুল হক, আনোয়ার হোসেন, আব্দুল গফুর, আরশ আলী, রাকিব উদ্দিন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com