1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জগন্নাথপুরে মডেল প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

জগন্নাথপুরে মডেল প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে ক্লাবের আঞ্চলিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতির বিবেক সাংবাদিকদের সংগঠনে পেশিশক্তি, প্রভাব প্রতিপত্তি বিস্তার করার কোন সুযোগ নেই। যাহারা সাংবাদিকদের সংগঠনে পেশিশক্তি দিয়ে যোগ্য মেধাবী সাংবাদিকদের বঞ্চিত করেন তাহারা প্রকৃত সাংবাদিকের পর্যায় পড়েনা। মডেল প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করা হবে, কোন ধরনের বৈষম্য করা হবেনা। মতবিনিময় সভা সিনিয়র সাংবাদিক শাহ এস এম ফরিদের সভাপতিত্বে ও গোলাম সারোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন, আল আমিন ইসলাম, দুলন মিয়া, মিজানুর রহমান, জাবির আহমদ চৌধুরী প্রমুখ। মতবিনিময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে অচিরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শাহজাহান সিদ্দিকী, এজাজ আহমদ, আলীনুর রাহমান, নাজিম উদ্দীন সহ নতুন সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com