1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৪ ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে হত্যা মামলাসহ নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

(১৬ মে) শুক্রবার রাতে পুলিশ  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, দিঘলী-ভেরাজপুর গ্রামের মোঃ ময়না মিয়ার পুত্র মোঃ তাজ উদ্দিন (৩৫) ও ছইফ উদ্দিনের পুত্র মোঃ জাকির হোসেন (২৫)। তারা ছাতক থানার একটি  হত্যা মামলার ( নং-২২ (৫) ২৫) আসামী। পুলিশের পৃথক অভিযানে ছাতক থানার মামলা নং-১৬ (০৪) ২৫ এর পলাতক আসামী বিনোদপুর গ্রামের মোঃ খালেদ মিয়া(৩৬)কে গ্রেফতার করা হয়েছে। সে গ্রামের মৃত আরিছ আলীর পুত্র।ছাতক থানার এস আই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ এক অভিযান চালিয়ে এই তিন আসামীকে গ্রেফতার করেছে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com