1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৮ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

(২১ মে) বুধবার রাতে জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত আফিস উদ্দিনের ছেলে।সে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (২২ মে) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, সে নাশকতা মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামী।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়।এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়।ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com