1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে একাধিক মামলার আসামি জব্বার গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪১ ভিউ

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জব্বার(৫২) কে গ্রেফতার করা হয়েছে৷

বৃহস্পতিবার(২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ আব্দুল জব্বার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে থানা পুলিশ ও র‌্যাব-৯ এর সহায়তায় ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল জব্বারকে ছাতক থানা এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com