1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৯ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ফৌজিয়া বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২৫ মে) রোববার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফৌজিয়া বেগম হলেন, ডুংরিয়া গ্রামের ফয়েজ আহমদের স্ত্রী৷

পুলিশ সুত্রে জানা যায়, রোববার সকাল ৭ টার দিকে পরিবারের সকলের অগোচরে গৃহবধূ ফৌজিয়া বেগম বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর থানার পিএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com