1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জগন্নাথপুরের রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় শিক্ষাবৃত্তি প্রদান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

জগন্নাথপুরের রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় সনাতন স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে ১১তম বারের মত সরস্বতী পুজায় শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেট শাখার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

 

গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারী) সকালে রানীগঞ্জ বাজারের রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নিশি কান্ত রায়ের সভাপতিত্ব করেন। সনাতন স্টুডেন্টস্ ফোরামের সদস্য বিকাশ চক্রবর্তীর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সনাতন স্টুডেন্টস্ ফোরামের সদস্য সুদ্বীপ চন্দ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাতন স্টুডেন্টস্ ফোরামের সহ সভাপতি পুবালী ব্যাংক কর্মকর্তা পলাশ দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু ধনেশ চন্দ্র রায়, বিদ্যুত রায়,বাদল দাশ প্রমুখ। রামকৃষ্ণ মিশন ও আশ্রমের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন প্রিতম রায়।

শিক্ষা বৃত্তির অনুদান প্রদান করেন কানাডা প্রবাসী পার্থ সারথী দেব, পান্না দেব, ও রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, রাধিকা রঞ্জন রায় ও বিদ্যুত রায়, সনাতন স্টুডেন্টস্ ফোরামের সহ সভাপতি শিমুল রায়, পলাশ দেব। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অনুদান প্রদান করা হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com