1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১৩ ভিউ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। 

(২৭ মে) মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত মায়মুনা আক্তার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ফাঁকি দিলে মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রী মায়মুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com