1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ধ র্ষ ণ ও হ*ত্যার হু ম কি পেয়েছেন, সাফজয়ী সুমাইয়া - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

ধ র্ষ ণ ও হ*ত্যার হু ম কি পেয়েছেন, সাফজয়ী সুমাইয়া

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ ভিউ

খেলাধুলা ডেস্ক।। নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তঃস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মারা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি আবেগ ও নিবেদন থাকলে যে কোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’

 

 

সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল আমার দেশকে অন্তত পাশে পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) ‍জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।

 

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। গত ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com