1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেটের সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৩ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

(১ জুন) রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২০০টি ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। যার মোট মূল্য আনুমানিক ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, “ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। আটক ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com