1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জে মরিচক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮৫ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং বিষয়টি শান্তিগঞ্জ সেনাবাহিনীর কাছে জানানো হয়।

আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, কৃষক সাব্বির আহমদের মরিচক্ষেতে গ্রেনেডটি দেখতে পেয়ে তিনি আমাদের জানান। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেনাবাহিনীকে বিষয়টি জানাই।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন বলেন, উদ্ধার হওয়া বস্তুটি K36 বা M36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিলো অথবা অন্য কোনোভাবে এখানে এসেছে। আমরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com