1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৫ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে জাহিদ মিয়া জিম্মাদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

(১৫ জুন) রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে।সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

সোমবার (১৬ জুন) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, জাহিদ নাশকতা মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।রোববার তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com