1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ১৪টি ভারতীয় গরু আটক

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঁশতলা বিওপি’র টহলদল চোরাই পথে বাংলাদেশে প্রবেশের সময় ১৪টি ভারতীয় গরু আটক করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার মৌলারপার এলাকায় সীমান্ত পিলার ১৪৩৪/এমপি হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।আটককৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদের বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধসহ সকল অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।আটককৃত গরুগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com