শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজার থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুর রহমান (৩১) ও সিলেটের জকিগঞ্জ থানার পীরের চক গ্রামের আব্দুল জলিলের ছেলে হোসেন আহমদ সাদ্দম (৩৬)।
পুলিশ জানায়, সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে শান্তিগঞ্জে এসেছে এমন খবর পেয়ে শান্তিগঞ্জ বাজারের অবস্থান করে পুলিশের একটি দল।এসময় জকিগঞ্জ থানা থেকে আসা মাদক ব্যবসায়ী হোসেন আহমদ সাদ্দামকে ডুংরিয়া সড়কের দিকে যাওয়ার পথে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়।পরে তার সঙ্গে থাকা ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাদ্দাম জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট অপর মাদক ব্যবসায়ী ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের।এরপরই শান্তিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply