সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী মইনপুর এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর নামক এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর নামক এলাকার পরিত্যাক্ত বাড়ী এবং সুরমা নদীতে পরিত্যাক্ত একটি নৌকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস, ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উক্ত অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এর সাথে ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে।জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply