1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কু‌শিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোল‌নের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।এ সময় বালুভ‌র্তি ইঞ্জিনসহ ৩টি বাল্ক‌হেড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকা‌ন্দি ইউনিয়‌নের ফে‌চিবাজার এলাকায় কু‌শিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোল‌নকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবী হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩১)-কে ৬ মাস এবং মনির হোসেন (২৫), দিদার মিয়া (২৯) ও নজরুল (২৭)-কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারী‌দের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারী‌দের বিরুদ্ধে উপ‌জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com