1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ২ জনকে জেল-জরিমানা

  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্বে দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, স্বপন মিয়া ও তাজ উদ্দিন।

জানা যায়, শনিবার সকালে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্রের চালক স্বপন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে মাটি বহনকারী ট্রাক্টেরচালক তাজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় স্বপন মিয়াকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে তাজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাদী আব্দুল্লাহ বলেন,দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com