1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ ভিউ

বার্তা ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ মো. ইকরাম হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি মো. ইকরাম হোসেন সরাইল উপজেলার বেতলা এলাকার বাসিন্দা।

রোববার (২২ ফেব্রুয়ারী) রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কদমতলী বাজার ও সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কদমতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়।এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায়।পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে একটি খাকি ও সবুজ রঙের কার্টনের ভেতর রাখা ৪৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইকরাম হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কাশিনগর এলাকায় আরও একটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইসকফ সিরাপসহ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com