1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর পিতার ইন্তেকাল ॥ সাংবাদিক মহলের শোক

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ ভিউ

ষ্টাফ রিপোটারঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের বাসিন্দা কিবরিয়া চৌধুরী’র পিতা দুদু মিয়া চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার ভোর রাতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ২টায় তার নিজ গ্রাম হৈবতপুরের বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর দিকে নবীগঞ্জ সাংবাদিক নেতৃবৃন্দ ও উপজেলা গণ অধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি আশাহীদ আলী আশা ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক নাজমুল ইসলাম সহ ইনাতগঞ্জ বার্তা পরিবার এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, দুদু মিয়া চৌধুরী একজন সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোয়া করেন মহান রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাত নসিব করেন আমিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com