1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এলাকাজুড়ে এমপির মাইকিং - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এলাকাজুড়ে এমপির মাইকিং

  • আপডেটের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ  মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ ও চাঁদাবাজদের সতর্ক করে এলাকায় প্রচারাভিযান পরিচালনা করছেন ঝালকাঠি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আজ রবিবার প্রচারভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই প্রচারাভিজানে মাইকিং করে বলা হচ্ছে, ‘ঝালকাঠি-নলছিটিবাসীর জন্য একটি বিশেষ বার্তা। ঝালকাঠি-নলছিটির মাটিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।

মানুষকে জিম্মি করে আমার অথবা দলের নাম ব্যবহার করে ফায়দা লুটতে চাইলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।’ এতে আরো বলা হয়েছে, ‘অন্যায়কারী যে-ই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না, তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারবারিদের জন্য রইল চরম হুঁশিয়ারি। অত্র এলাকায় কোনো ধরনের মাদকের কারবার, সেবন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ঝালকাঠি-নলছিটি হবে শান্তি ও নিরাপত্তার জনপদ। ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই রমজানের শুভেচ্ছা।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com