1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

  • আপডেটের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ ভিউ

বার্তা ডেস্ক :: গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে দেশের মানুষকে পেছনে ফেরাতে পারবে না। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই।

(২ এপ্রিল) বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি। এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবোই। দিল্লি থেকে বাংলাদেশের মানুষকে বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি, শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই বাংলাদেশকে গড়ে দিয়ে যেতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো সরকার খুনি হয়ে বেড়ে উঠতে না পারে। আর কোনো সরকার যেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে না পারে।

তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত শিক্ষিত জাতি চাই।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com