1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

খোয়াই ব্রিজে টমটমের ধাক্কায় নিচে পড়ে নারীর মৃত্যু

  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৩ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা রাণী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী। তিনি শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোয়াই ব্রিজ পার হচ্ছিলেন গীতা রাণী দেব। এ সময় একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com