1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ ভিউ

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর খাল থেকে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফুলমতি বেগম আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় একটি নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন ফুলমতি বেগম।এরপর চার দিন ধরে স্বজনরা মাইকিংসহ বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।পরিবারের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের খালে ফেলে দেয়।

নিহতের ভাই বাসির মিয়া বলেন, ‘আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী।তার কোনো শত্রু থাকতে পারে না।কে বা কারা তাকে হত্যা করেছে আমরা জানি না।আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com