1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম আজ পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম দিন রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময়

বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাজারও শহীদের রক্ত পেরিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেনাহিদ বলেন, কিন্তু দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে শপথ নিয়েছি। আমরা আশা করেছিলাম যারা এ নির্বাচনে সরকার গঠন করবেন তারা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবেন। কিন্তু এ মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা । নতুন মন্ত্রীসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সকল জাতীগোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।দুর্নীতি প্রতিরোধ নিজ ঘর থেকে করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন কিন্ত আমরা জানতে চাই বিএনপির সংসদ সদস্যরা কবে তাদের ঋণ পরিশোধ করবেন। বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়।তিনি আরও বলেন, ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। আমরা দেখতে পাচ্ছি এ মন্ত্রী সভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা আছেন। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভাটি একটি স্বচ্ছ মন্ত্রিসভা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com