সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোহাদ আহমেদ হিরন ধর্মপাশা গ্রামের জব্বার মিয়ার ছেলে এবং পেশায় চটপটি ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরনের মরদেহ দেখতে পান।পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply